আজকাল আমার কবিতা গুলোকে সবাই একডাকে চিনছে । যদিও ক জন কবি – বন্ধু
মোটেই পছন্দ করছেন না আমার লেখা ।
তারা মনে করেন যে আমি শুধু প্রেমের কবিতা লিখি ।
আমার কোনো সামাজিক দায়বদ্ধতা নেই ।
আমার প্রেম ও বিশুদ্ধ প্রেম নয় কিন্তু । সিগারেটের ধোঁয়া ..মহুয়ার গন্ধ
আর চুমু ? সেতো যখন তখন । কবিতার ঠোঁটে প্রতিদিন তার সাবলীল যাতায়াত ।
প্রয়োজনে শরীর উঁকি ঝুঁকি দ্যায় কতবার ! আমি
অনায়াশে অশ্লীলতায় ডুবি ,
মদ – মহুয়ায় ভাসি
কবিতায় আসি, সছন্দে , বারবার।
আমার
যতবার খুশী ।
আমি ভাবি , বন্ধুরা কতো কম জানে আমার সম্পর্কে !
ওরা তোমার কথা কেউ জানে না, সুবর্ণরেখা ।
ওরা জানে না , তুমি আমার একমাত্র নিজস্ব নদী ।
জলে থই থই স্নান – ঘর ।
আমি প্রথম কুমারিত্ব হারিয়েছি তোমার বুকজলে ।
পা ভিজেয়েছি গোধূলি – কালে
তোমার শরীর খুঁড়ে খুঁড়ে কতো নুড়ি – পাথর পাই ,
মুগ্ধ হই ,
...শব্দ কোরে
চুমু খাই তোমার ছায়ায়, অক্ষর গড়ি কবিতায় ,
শরীরের পর শরীর ভাঙি আমি ,
বর্ষায় , গোপনে যেমন তীর ভাঙে তোমার ঢেউ
একটার পর একটা ।
আমার বন্ধুরা আমার সম্পর্কে কতো কম জানে বলো তো...!
ওরা তোমাকে চেনে না
ওরা আমাকে জানে না
সুবর্ণরেখা
শুধু তুমি চেনো
আমাকে।
একমাত্র তুমি জানো
আমি প্রথম বুর্জোয়া - যুবতী – বেলা
তোমার ধনতান্ত্রিক শরীরে ......... !

No comments:
Post a Comment