Saturday, 24 September 2011

duti shalik

আমার স্বভাব – ভীরু গোপন ত্বকে

লেগে গেলো তোমার হাল্কা বাদামি রঙ ।

আচমকা তুমি ।

বাতাসে বসন্ত ছিলো না এতো টুকু , তাও ।

ময়ূর পঙ্খী নৌকা টি শেষ পর্যন্ত

ভাসলো কোথায় , জলে না অরন্যে

কে জানে...?

কিন্তু , সন্ধ্যের সময়

আমার আঙ্গুলে , বাধ্য

তোমার মাথার চুল গুলি , অসময়ে কেমন ঘুমিয়ে পড়লো

বালিশ – বুকে , আমার আবছা ঘাম

গায়ে জড়িয়ে ।

রাত এলো অযথা !

আঁধার , শরীরে ।

আজকাল, আমার বুকের ভেতরে

হৃৎপিণ্ড আর ফুসফুসের মাঝখানের

খালি জায়গা টিতে , দুটি শালিখ

হামেশাই গল্প করে ।

ভালো কোরে শোনো , কানেকানে ওরা বলছে ,

বুকের ভেতর অন্ধকারে ওড়া উড়ি

তো অনেক হোলো ...

এবার উড়ি চলো খানিক

বাইরের আলোতে...... !

No comments:

Post a Comment