আমি খুব ঘন ঘন প্রেমে পড়ি ।
কখনো কোনও অচেনা পাহাড়ের ,অথবা অল্প চেনা কোনও একটি নদীর
কোনদিন কোনও গান ...হারানো সুর
কখনো একটি পাখি ...
এই যেমন গত সপ্তাহে
আমি একটি নামের প্রেমে পড়েছিলাম
“বনোনীল”
গাঢ় সবুজ দ্বীপের মতো একজন মানুষ ।
এতো গাঢ় এবং এতো সবুজ যে দূর থেকে নীল বলে ভ্রম হয় ।
অরন্যের মতো একা ,গা ছমছমে এই মানুষ টিকে
কোনও নারী ছুঁয়ে দেখেনি আজো । কচি কলাপাতা সবুজ
গায়ে জড়িয়ে
ও দাঁড়িয়ে আছে একা ,
বৃক্ষ হয়ে ।
বনোনীল আজো বৃষ্টি তে ভেজেনি কখনো ।
এখুনি এইমাত্র আমি একটি মেঘের প্রেমে পড়লাম ।
এতো উজ্জ্বল কালো দেখতে তাকে ...যেন আলোর ঢেউ
ময়ূরের মতো চোখ দু খানি
মনে হোলো , নাম রাখি ওর ,ময়ূরাক্ষী ।
কাছে গিয়ে স্পর্শ করি ,বিদ্যুৎ শিখা- বিনুনি ।
ও এগিয়ে গেলো দ্রুত পায়ে ,
ভেসে ভেসে ...কোথায় কে জানে ......
একটু বাদে দেখছি
ময়ূরাক্ষী পৌঁছে গেছে ... বনোনীলের কাছে ।
আকাশের যতো মেঘ দু জনের পায়ের কাছে হয়েছে জড়ো ,
যেখানে যতো সবুজ ছিল
বনোনীলের শরীরে ও মনে
সব ঝরে গেলো বাতাসে
আর ময়ূরাক্ষীর মেঘলা রঙের ওড়না গেলো উড়ে ...অনেক দূরে ...আকাশে ।
একটু পরে
ভালোবাসা রঙের বৃষ্টি নামলো
বনোনীলের ঘরে......

No comments:
Post a Comment